ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ৬:৪০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ এপিবিএন-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবগত করেন।

খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্প বিষয়টি উখিয়া থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত নূর হালিমা (৩) একই ক্যাম্পের নূর আলম মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer