ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৮/২০২৬ ৩:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএনটি মোড় এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টিএনটি মোড়স্থ যৌথবাহিনীর চেকপোস্টে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৬৫ (একশত পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি উখিয়া উপজেলার ফলিয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে নুরুল হাসান (২৭)।

এপিবিএন সূত্র জানায়, এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer