ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৬:২১ এএম

উখিয়ার রত্নাপালং ইউনিয়নে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

নিহত শিক্ষার্থীর নাম জুই বড়ুয়া (১৫)। সে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার পিতার নাম সংকর বড়ুয়া।

স্থানীয়ভাবে জানা গেছে, পরিবারের সঙ্গে সে আমতলী এলাকায় বসবাস করত। এসএসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে মানসিকভাবে হতাশ ছিল বলে দাবি করা হচ্ছে। তবে পরীক্ষার ফলাফলের সঙ্গে মৃত্যুর ঘটনার প্রকৃত কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, নিহত জুই বড়ুয়ার মরদেহ তাঁর ঘরের কাঠের পাল্লার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের অগোচরে সে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ওসি।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...