ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ২:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর (গফুর মেম্বার) এর বাড়ির পার্শ্ববর্তী নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা বেগম ওই এলাকার মৃত ফজল করিমের মেয়ে। স্থানীয়রা জানান, চাকরি শেষে বাড়িতে ফিরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও বনিবনা না থাকার কারণে অভিমান থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার দুই সন্তান রয়েছে। বড় মেয়ে মুনতাহা বেগম ও ছেলে মুনতাজির।

নিহতের স্বামী নাইক্ষ্যংছড়ি ঘুমধুম বাইশফাড়ি এলাকার আবদুল্লাহ। ঘটনার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে বলে জানা যায়।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer