ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ৬:২৯ পিএম

কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
CODEC — Community Development Centre

নিয়োগ বিজ্ঞপ্তি

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যা UNHCR এর অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত শরণার্থী ক্যাম্পে অবস্থানরত শিশুদের জন্য “শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প” এর মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের মানসম্মত শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত প্রকল্পের অধীনে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক বাংলাদেশী জনবল নিয়োগ করা হবে।

ক্রমিকপদের নামমাসিক বেতন সর্বসাকুল্যে (টাকা)প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাকর্মস্থল
১কেস ম্যানেজমেন্ট ভলান্টিয়ার/প্রোটেকশন ভলান্টিয়ার১৫,৫০০/-শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।

ভাষাগত যোগ্যতা: ইংরেজি এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে। শিশু সুরক্ষা প্রকল্পে কাজের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে।

বয়সসীমা: প্রার্থীদের বয়সসীমা ২০/০৮/২০২৬ইং তারিখে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে।

অন্যান্য: মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

উখিয়া / টেকনাফ

প্রার্থীদের বয়সসীমা ২০/০৮/২০২৬ইং তারিখে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পারদর্শী হতে হবে।

যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র-সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, ছবিযুক্ত জাতীয়তা সনদের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি (যদি থাকে), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ২৩/০৮/২০২৬ইং তারিখের মধ্যে “প্রকল্প ব্যবস্থাপক, শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, উখিয়া, কক্সবাজার” বরাবর নিম্ন ঠিকানায় লিখিত আবেদনপত্র অফিস চলাকালীন (সকাল ৯টা-বিকাল ৫টা) সময়ে জমা দিতে হবে।

আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যগুলো প্রদান করতে হবে:
ক) আবেদনকারীর নাম,
খ) পিতা-মাতার নাম,
গ) জন্ম তারিখ ও বয়স ২৩/০৮/২০২৬ইং তারিখে,
ঘ) স্থায়ী ঠিকানা,
ঙ) বর্তমান/যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার,
চ) জাতীয়তা,
ছ) শিক্ষাগত যোগ্যতা,
জ) দুইজন রেফারেন্স এর তথ্য।

বি: দ্র: উক্ত নিয়োগ প্রক্রিয়া চলাকালীন প্রার্থীর স্বপক্ষে কোনো প্রকার তদবির বা প্রভাব খাটানোর চেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক কিংবা সম্পূর্ণ সংরক্ষণ/বাতিল করতে পারবেন।

প্রকল্প ব্যবস্থাপক

শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প
কোডেক, উখিয়া, কক্সবাজার।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

কোডেক-ইপিপারসি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট,
প্রধান সড়ক, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

এইচএসসি পাসে শিক্ষক নিয়োগ দিচ্ছে এনজিও কোডেক, কর্মস্থল উখিয়া ও টেকনাফ

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জাতিসংঘের শরণার্থী ...

এইচএসসি পাসে রামুতে ৩৭ জনকে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “চাইল্ড সেফটি-নেট প্রজেক্ট, রামু” সহায়তাকারী পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের ...

৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সিভিল ...