
কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
CODEC — Community Development Centre
নিয়োগ বিজ্ঞপ্তি
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যা UNHCR এর অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত শরণার্থী ক্যাম্পে অবস্থানরত শিশুদের জন্য “শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প” এর মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা ও সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের মানসম্মত শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত প্রকল্পের অধীনে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক বাংলাদেশী জনবল নিয়োগ করা হবে।
| ক্রমিক | পদের নাম | মাসিক বেতন সর্বসাকুল্যে (টাকা) | প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা | কর্মস্থল |
|---|---|---|---|---|
| ১ | কেস ম্যানেজমেন্ট ভলান্টিয়ার/প্রোটেকশন ভলান্টিয়ার | ১৫,৫০০/- | শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান। ভাষাগত যোগ্যতা: ইংরেজি এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে। শিশু সুরক্ষা প্রকল্পে কাজের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে। বয়সসীমা: প্রার্থীদের বয়সসীমা ২০/০৮/২০২৬ইং তারিখে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে। অন্যান্য: মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | উখিয়া / টেকনাফ |
প্রার্থীদের বয়সসীমা ২০/০৮/২০২৬ইং তারিখে ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত হতে হবে এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পারদর্শী হতে হবে।
যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র-সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, ছবিযুক্ত জাতীয়তা সনদের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি (যদি থাকে), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ২৩/০৮/২০২৬ইং তারিখের মধ্যে “প্রকল্প ব্যবস্থাপক, শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, উখিয়া, কক্সবাজার” বরাবর নিম্ন ঠিকানায় লিখিত আবেদনপত্র অফিস চলাকালীন (সকাল ৯টা-বিকাল ৫টা) সময়ে জমা দিতে হবে।
আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যগুলো প্রদান করতে হবে:
ক) আবেদনকারীর নাম,
খ) পিতা-মাতার নাম,
গ) জন্ম তারিখ ও বয়স ২৩/০৮/২০২৬ইং তারিখে,
ঘ) স্থায়ী ঠিকানা,
ঙ) বর্তমান/যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার,
চ) জাতীয়তা,
ছ) শিক্ষাগত যোগ্যতা,
জ) দুইজন রেফারেন্স এর তথ্য।
বি: দ্র: উক্ত নিয়োগ প্রক্রিয়া চলাকালীন প্রার্থীর স্বপক্ষে কোনো প্রকার তদবির বা প্রভাব খাটানোর চেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক কিংবা সম্পূর্ণ সংরক্ষণ/বাতিল করতে পারবেন।
প্রকল্প ব্যবস্থাপক
শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প
কোডেক, উখিয়া, কক্সবাজার।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
কোডেক-ইপিপারসি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট,
প্রধান সড়ক, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত