উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ১১:৩৩ এএম , আপডেট: ২৬/০৫/২০২৬ ১১:৩৫ এএম

সম্মানীত গ্রাহকবৃন্দ
আসসালামুআলাইকুম,
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকবৃন্দকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জবাইকৃত পশুর মাংস ফ্রিজিং করার জন্য বিকেল বেলায় একই সময়ে অধিকাংশ গ্রাহকের রেফ্রিজারেটর লোড গ্রহণ করে। এর ফলে গ্রাহকপ্রান্তে বিদ্যুৎ ব্যবহার অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এমতাবস্থায় উক্ত সময়ে (বিকেল ৪ টা হতে রাত ১১ টা পর্যন্ত) অল্প প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম (এসি, মাইক্রোওয়েব ওভেন, রাইস কুকার, ঝাড়বাতি) এর ব্যবহার সীমিত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এর ফলে গ্রাহকপ্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা আমাদের পক্ষে সহজ হবে। এক্ষেত্রে সম্মানিত গ্রাহকবৃন্দের সহযোগিতা একান্তভাবে কাম্য।

উল্লেখ্য যে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রাহকগণের বিদ্যুৎ বিভ্রাট জাতীয় যেকোনো অভিযোগ নূন্যতম সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে বদ্ধপরিকর। এজন্য প্রতিটি অভিযোগকেন্দ্রে স্পেশাল টিম প্রস্তুত রাখা হয়েছে। উক্ত টিমসমূহ পবিত্র ঈদুল আজহায় সম্মানিত গ্রাহকগণকে বিদ্যুৎ সেবা প্রদানের জন্য ২৪ ঘন্টা কাজ করে যাবে।

অনুরোধক্রমে
কর্তৃপক্ষ

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer