প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম

নিউজ ডেস্ক::
নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে পাঁচটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও একই উপজেলার কুলালপাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ প্রকাশ মাহবুব (৫৫)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজারমূল্য ৬০ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আরও তিন সহযোগীর নাম জানিয়েছে। এদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer