ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৫ ৭:৫২ এএম

“ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে” স্লোগানকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আগমন উপলক্ষে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন ও রত্নাপালং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা ও স্বাগত মিছিল করা হয়েছে৷

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে পালংখালী ইউনিয়নে বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা ও রত্নাপালং ইউনিয়নের কোটবাজারে মাগরিবের পর স্বাগত মিছিল করেন৷

স্বাগত মিছিল ও শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুল ফজল। এসময় তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় আমীরে জামায়াত কক্সবাজার আসছেন৷ সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন। তাই উখিয়া উপজেলা থেকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে৷ আগামী বাংলাদেশ ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় জামায়াত ইসলামির বিকল্প নেই তাই ৮ ফেব্রুয়ারী জেলা কর্মী সম্মেলনে যোগদান করার অনুরোধ করা হলো৷

উক্ত স্বাগত মিছিল ও শোভাযাত্রায় উখিয়া উপজেলা জামায়াতের আমীর মওলানা আবুল ফজলের নেতৃত্ব উপস্থিত ছিলেন উপজেলা নায়েবি আমীর মওলানা নুরুল হক, সেক্রেটারী মওলানা সুলতান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার খাইরুল বশর, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিশান, হলদিয়াপালং ইউনিয়ন আমীর আবুল হোসেন, রাজাপালং ইউনিয়ন আমীর রুহুল আমিন, রত্নাপালং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাসেম, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রুমান, পালংখালী ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক ও আলো সাংস্কৃতিক সংসদের উখিয়া উপজেলা পরিচালক আব্দু সাত্তার আজাদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের কর্মপরিষদ।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে নয়টায় কর্মী সম্মেলন ও আটটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা৷

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...