ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১০/২০২৬ ১০:৩৮ এএম

প্রতিষ্ঠান: মুক্তি কক্সবাজার
পদের নাম: Legal Officer (Female)
পদসংখ্যা: ৪ জন
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: ৪৮,০০০ টাকা (সর্বসাকুল্যে), সঙ্গে প্রকল্পের অন্যান্য সুবিধা।

প্রতিষ্ঠানের পরিচিতি

মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলার দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।

সংস্থাটি বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় “Gender-Based Violence (GBV) Risk Mitigation, Prevention and Survivor-Centered Support for Rohingya and Host Communities” প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও যোগ্যতা

পদ: Legal Officer (Female)

পদসংখ্যা: ৪ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি/এলএলএম পাস হতে হবে।
  • বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত অ্যাডভোকেটশিপ সনদ থাকতে হবে।
  • এনজিওতে আইনগত পরামর্শ প্রদান ও রেফারেল কার্যক্রমে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • চট্টগ্রাম অঞ্চলের ভাষা ও স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা থাকতে হবে।
  • বয়স সর্বোচ্চ ৪০ বছর।
  • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্বহস্তে লিখিত আবেদনসহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে।

আবেদনপত্রে প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা, ই-মেইল, মোবাইল নম্বর এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মরত থাকলে রেফারির নাম ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:
পরিচালক
মানবসম্পদ বিভাগ
মুক্তি কক্সবাজার
মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদীঘির পাড়, কক্সবাজার।

ই-মেইল: jobs mukticox@gmail.com

বিশেষ শর্ত

মুক্তি কক্সবাজার লিঙ্গবৈষম্য নিরসন ও লিঙ্গসমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিশু সুরক্ষা, যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি প্রতিরোধসংক্রান্ত নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক।

পাঠকের মতামত

২৬ হাজার টাকা বেতন ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগ দিচ্ছে PROTTYASHI,কর্মস্থল: উখিয়া

প্রত্যাশী (PROTTYASHI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর (মহিলা) বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী (PROTTYASHI) ...