প্রকাশিত: ০৪/০৬/২০২০ ৪:০৮ পিএম

এম.কলিম উল্লাহ, উখিয়া:
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নে আত্মীয়ের জানাজায় এসে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন জালাল উদ্দিন (৩৮) নামের এক মুসল্লী।

জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া ৫ নং ওয়ার্ড়ের মরহুম মাওলানা নুরুল আলমের ৭র্ম সন্তান ও ইউপি সদস্য মকছুদ উল্লাহ মেম্বারের ছোট ভাই জালাল উদ্দীন বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১.৩০ মিনিটের সময় যোহরের নামাযরত অবস্হায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে মৃত্যুবরণকারী ইসহাক এর জানাজায় শরিক হতে এসে যোহরের নামাযরত অবস্হায় মৃত্যুর কোলে ঢলে পড়লে জালাল উদ্দিনকে কোটবাজার অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম জালাল উদ্দিন তিন সন্তানের জনক বলে জানা যায়।

আজ সন্ধ্যা ৭টায় ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে জালাল উদ্দিন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে বড় ভাই ইউপি সদস্য মকসুদ উল্লাহ নিশ্চিত করেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...