প্রকাশিত: ২০/০৫/২০২০ ৫:০৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
ধার্যকৃত দামের (প্রতি কেজি ৫৫০ টাকা) অতিরিক্ত নেওয়ার অভিযোগে কক্সবাজার শহরের বড়বাজার এবং রুমালিয়ার ছড়া এলাকার তিন মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এ দণ্ড প্রদান করেছেন।

তিনি জানান, অনেক মাংস বিক্রেতা নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত দাম নিচ্ছে। এ বিষয়ে ক্রেতারা অভিযোগ করেছে।

ভোক্তাদের অভিযোগের সূত্র ধরে অভিযান চালানো হয়।

এ সময় বড়বাজার এবং রুমালিয়ার ছড়া এলাকার তিন মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সচেতন থাকতে ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের সতর্ক করা হয়েছে বলেও জানান এসিল্যান্ড মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...