প্রকাশিত: ২৭/১০/২০১৭ ১০:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

“দিব রক্ত বাচঁবে প্রাণ, স্বেচ্ছায় করিব রক্ত দান”স্লোগান কে সামনে রেখে উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর উদ্যোগে উখিয়া মধ্যম ষ্টেশন একরাম মার্কেট চত্তরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভা সম্পাদন করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের উপকারিতা তুলে ধরে রক্তদানে উদ্বুদ্ধ করেন সংগঠনের কর্মীরা। রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচিতে কিশোর, তরুণ ও যুবকদের ব্যাপক উপস্থিতি ছিলো। “রক্তে রঞ্জিত বাংলার মাটি, মানব সেবায় করবো খাঁটি” নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন, রক্ত দিন, জীবন বাঁচান, এসব স্লোগান কে সামনে নিয়ে একদল তরুণ ও যুবক উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সংগঠনের অন্যতম উপদেষ্টা নাজিম উদ্দিন জুয়েল জানান, এ সংগঠনের মূল লক্ষ্য রক্তের প্রয়োজনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্ত দিয়ে বাঁচাতে সহযোগিতা করা। সবাই এখানে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসবে। রক্তের জন্য যেন মানুষের বিন্দু পরিমাণ কষ্ট না করতে হয়, সে জন্য আমাদের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনা সভায় সংঘটন কে আরো এগিয়ে নেওয়ার জন্য মতামত প্রকাশ করেন উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর উপদেষ্টা সরওয়ার আলম শাহীন, ওবাইদুল হক চৌধুরী , ডাক্তার মীর কাশেম, নাজিম উদ্দিন জুয়েল, সাইফুল ইসলাম, আব্দুর রহিম মফিজ, এডমিন আলমগির খান, সোহেল রানা, নাজমুল হক, মোঃ ইলিয়াছ, নুরুল  আমিন, মাহামুদুল হাসান রাশেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী ও সহ কার্যকরি সদস্য মিজান, রায়হান, হাফেজ, জিয়া, আশফাক, খায়রুল বশর, জয়নাল, জিসান, হাফছা, রুকেয়া, কামাল সহ সংগঠনের সকল সদস্য।  উক্ত কর্মসূচীকে আরো আনন্দমূখর করে তুলেন  কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির এডমিন আশরাফুল হাসান রিশাদ, জাহাঙ্গীর আলম জ্যাক, জীবন ও কার্যকরী সদস্য আব্দুলাহ সহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে। উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল কক্সবাজার জেলার  জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকম।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer