প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৫:০৮ পিএম

ফারজানা সিকদার::
একদিন মৃত্যু এসে ছুঁয়ে দেবে আমার হাত
চোখ দুটো হিমজমা বরফ হবে
তড়িৎ শর্টে আচমকা থমকে যাবে
রক্ত প্রবাহ শিরা উপশিরায়
মৃত্যু মৃত্যু স্পর্শে লুটিয়ে পড়বে দেহ
ঘুমিয়ে যাবে হাজার বছরের ক্লান্ত শরীর

সেদিন আমার জন্য করোনা বিলাপ
অযথা অশ্রুবিসর্জনের কি দরকার?
তারচেয়ে ভালো রেখে দিয়ো একফোঁটা জল
আগলে রেখো এক চিমটি ভালবাসা
মনের ভুলে একটুকরো ভাললাগা

ধুলোহীন রেখো স্মৃতির পাতা
ছুঁয়ে যাবো বকুলগন্ধা রাতে
উড়ে আসবো বলাকার সাথে
খুঁজে পাবে প্রভাতের সূর্য কিরণে
অস্তমিত রবির শেষ আলোতে

দোহাই চোখের জলে ভাসিয়ো না আমায়
অম্লান রেখো হৃদমাঝারে
আমাকে অমরত্ব দিয়ো তোমাদের এই নগরে

পাঠকের মতামত

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...
Single Page Footer