নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/১০/২০২৫ ৫:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে সাতকানিয়া-লোহাগড়া সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আলোচিত এ নির্বাচনে অংশগ্রহণ করে সমবায় সমিতির সদস্যরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে সাতকানিয়া-লোহাগড়া এলাকার ব্যবসায়ীরা একতা ও সংগঠনের প্রতি তাদের একাগ্রতা প্রকাশ করেন।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উমর ফারুক। কমিশনের দক্ষ পরিচালনায় স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই পুরো কুতুপালং বাজার ছিল নির্বাচনী আনন্দে মুখরিত।

দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার উমর ফারুক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলে জিয়াবুল হক ১৯ ভোট পেয়ে সভাপতি এবং ইমাম হোসাইন ২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

স্থানীয় ব্যবসায়ীরা নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন—এই নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer