সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৬/১১/২০২৩ ৫:০৭ পিএম

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা রাখায় সপ্তম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা।

বুধবার (১৫ নভেম্বর) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ট সার্কেল অফিসার নির্বাচিত করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।

বুধবার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল (পিপিএম-সেবা) জানান, এ অর্জন উখিয়া-টেকনাফবাসী। ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

এদিকে উক্ত সভায় পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এরা হলেন, শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছে টেকনাফ মডেল থানার (সদ্য বিদায়ী) মোহাম্মদ জোবাইর সৈয়দ, উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার, মহেশখালী থানার এসআই অপু দে, চকরিয়া থানার এসআই মহসীন চৌধুরী, টেকনাফ মডেল থানার এসআই মো. মোজহারুল ইসলাম, টেকনাফ মডেল থানার এসআই মো. আব্দুল জলিল, মহেশখালী থানার এএসআই মো. মোনায়েম হোসেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer