প্রকাশিত: ১০/১২/২০১৭ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫০ এএম

 উখিয়া নিউজ ডেস্ক::

সড়ক দুর্ঘটনায় নিহত রামু উপজেলা বিএনপির সভাপতি খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফেরদৌসের জানাজা ১০ ডিসেম্বর রবিবার বিকেল ৪ টায় স্হানীয় আল হাসান মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়। জানাজা পুর্ব মুসল্লিদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির মৎস বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন মরহুম ফেরদৌস একজন দক্ষ সংগঠক ও দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দল একজন আদর্শিক নেতাকে হারালো। এই ক্ষতি পূরন হবার মতো নয়।

এছাড়া আরো বক্তব্যে রাখেন রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোং, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, মরহুমের ছোট ভাই মাসুদ মেঝ ছেলে রিয়াদ।

জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
জানাজা শেষে পাশ্বস্হ এস এম ফেরদৌসের বাবা মোঃ হাসান আলী মাস্টারের কবরের পার্শ্বে তাঁকে দাফন করা হয়। অপরদিকে বিকেল ৩ টায় চট্রগ্রাম থেকে এস এম ফেরদৌসের লাশ খুনিয়াপালংস্হ তাঁর নিজ বাসায় এসে পৌছলে হাজার হাজার নারী- পুরুষ তাদের জনপ্রিয় এই নেতাকে দেখার জন্য ছুটে আসেন।

গত ৯ ডিসেম্বর সন্ধায় তিনি কক্সবাজার শহরে মোটর সাইকেল দুর্ঘটনা গুরতর আহত হলে অজ্ঞান অবস্হায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় সেখানে অবস্হার অপরিবর্তিত থাকলে রাতেই চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ ডিসেম্বর সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রামু উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান অত্যন্ত সহজ সরল এই নেতার মৃত্যুতে রামু বাসী একজন অবিভাবক কে হারালো।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...