ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৯/২০২২ ৯:৫৯ পিএম

এম.এ আজিজ রাসেল

কক্সবাজারের উখিয়া থাইংখালীতে বালু সন্ত্রাসী রাসেলের ডেরায় অভিযান চালাতে গিয়ে বেরিয়ে এলো কেচো খুঁড়তে সাপ। অভিযানে ড্রেজার মেশিনসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়ইতলী এলাকায় শ্বাসরুদ্ধকর এ অভিযান চালায় উখিয়া উপজেলা প্রশাসন ও উখিয়া বনবিভাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়ার থাইংখালীতে বনের বিভিন্ন স্পটে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বহু মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী মোঃ রাসেল। সে পশ্চিম কোনার পাড়ার শেখ হাবিবুর রহমানের পুত্র। তাঁর বালুর ডেরায় চলতো নানা অপরাধ। রাসেলের বিরুদ্ধে কেউ মুখ খুললে করা হতো নির্মম নির্যাতন। তাঁর বিরুদ্ধে ১৪টি হত্যা মামলাসহ রয়েছে প্রায় অর্ধশতক মামলা। এতোদিন রাসেলের আস্তানায় বড় কোন অভিযান চালানো হয়নি।

সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে যৌথ অভিযান চালিয়ে বালু সন্ত্রাসী রাসেলে ডেরায় অভিযান চালিয়ে তাঁর স্থাপনা উড়িয়ে দেয় উখিয়া প্রশাসন ও উখিয়া বনবিভাগ। অভিযানে ২টি ড্রেজার মেশিন, ২টি লম্বা বন্দুক, বিপুল দেশীয় ধারালো অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম। তবে অভিযানের খবর পেয়ে বালুখেকো ও অপরাধীরা পালিয়ে যায়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব ও উখিয়া রেঞ্জ অফিসার কাজী শফিউল আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বনকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অস্ত্র উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী (নাদিম)।

এ ঘটনায় সন্ত্রাসী রাসেলসহ তাঁর বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ও বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...