ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ৯:৪২ এএম

MSF-এ Community Health Educator পদে নিয়োগ

প্রতিষ্ঠান: Médecins Sans Frontières (MSF) / Doctors Without Borders
পদের নাম: Community Health Educator
শূন্য পদ: ১৪টি
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: ৪৫,০০০ টাকা মাসিক
চুক্তির ধরন: অস্থায়ী (Temporary Contract)
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা

বয়স: কমপক্ষে ১৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা:
• উচ্চ মাধ্যমিক, স্নাতক অথবা সামাজিক বিজ্ঞান/নৃবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
• কমিউনিটি হেলথ এডুকেটর অথবা কমিউনিটি মোবিলাইজার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• NGO-তে কাজের অভিজ্ঞতা এবং MSF-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
• সামাজিক কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
• যে কমিউনিটির প্রতিনিধিত্ব করবেন, সেই কমিউনিটির কাছে গ্রহণযোগ্য ও পরিচিত হতে হবে।

ভাষাগত দক্ষতা:
• চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝতে ও সাবলীলভাবে বলতে পারা আবশ্যক।
• ইংরেজি জানা থাকলে ভালো।

দক্ষতা ও জ্ঞান:
• Teaching ও presentation skills থাকতে হবে।
• সাধারণ মানুষ ও বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগ ও কাজ করার দক্ষতা থাকতে হবে।

প্রধান দায়িত্ব

• Community Mobile Outreach Taskforce-এর সদস্য হিসেবে কাজ করা।
• কমিউনিটি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে বাড়ি বাড়ি স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম পরিচালনা এবং MSF-এর সেবা সম্পর্কে প্রচার করা।
• কমিউনিটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা ও সহায়তা করা।
• কমিউনিটির মতামত, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, গুজব, সেবার বিষয়ে মানুষের ধারণা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও রিপোর্ট করা।
• স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমের তথ্য সংগ্রহ এবং জরিপ বা অন্যান্য প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহায়তা করা।
• গ্রাম, সংশ্লিষ্ট ব্যক্তি, সামাজিক জমায়েতের স্থান ও ভৌগোলিক রুটসহ কমিউনিটি ম্যাপিংয়ে সহায়তা করা।
• কমিউনিটি নেতা, সেবাদাতা প্রতিষ্ঠান ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি ও বজায় রাখা।
• যুব ক্লাব, সহায়তা গ্রুপ, বিনোদনমূলক কার্যক্রম ও কমিউনিটি কমিটিসহ বিভিন্ন সহায়ক পরিবেশ তৈরির কার্যক্রমে সহায়তা করা।
• ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের শনাক্ত করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাঠানো।
• মাঠপর্যায়ের কার্যক্রমে কমিউনিটি, সরঞ্জাম বা অন্যান্য বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সুপারভাইজার/লাইন ম্যানেজারকে জানানো।
• পরিচালিত কার্যক্রম, স্বাস্থ্যশিক্ষা সেশন, রেফারেল ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণ সম্পর্কে নিয়মিত রিপোর্ট করা।
• সুপারভাইজার বা লাইন ম্যানেজারের নির্দেশে অন্যান্য দায়িত্ব পালন করা।

বেতন ও অন্যান্য সুবিধা

• MSF-এর অভ্যন্তরীণ Salary Grid-এর Level 3 অনুযায়ী বেতন ৪৫,০০০ টাকা।
• বেতন আলোচনা সাপেক্ষ নয়।
• প্রচলিত আয়কর আইন অনুযায়ী বেতন থেকে আয়কর কেটে নেওয়া হবে।
• প্রতি মাসে কাজের জন্য ২ দিন বার্ষিক ছুটি।
• Health Care Policy অনুযায়ী কর্মী ও সরাসরি নির্ভরশীলদের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স।
• কর্মস্থল পরিবর্তনের জন্য কোনো Relocation সুবিধা নেই।
• একটানা এক বছর চাকরি সম্পন্ন করার পর ২টি Festival Bonus দেওয়া হবে।

আবেদনের নিয়ম

অনলাইনে আবেদন করতে নিচের KOBO লিংকে প্রবেশ করতে হবে:

Apply Link: https://ee.msf.org/single/DI6hu5iC

KOBO ফর্মে প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর দিতে হবে এবং চাওয়া অনুযায়ী প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

• এটি পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পুনঃপ্রকাশ। যারা আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
• শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
• নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
• শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। হার্ড কপি বা ই-মেইলে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
• শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
• নিয়োগ প্রক্রিয়ায় কোনো ফোন কল, অর্থ, পণ্য বা সেবা প্রদানের প্রস্তাব কিংবা তদবির গ্রহণযোগ্য নয়।
• কোনো ধরনের অবৈধ প্রস্তাব বা অনিয়মের বিষয়ে MSF-কে জানানো যাবে।
• MSF সমান সুযোগের নিয়োগকর্তা এবং বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে।

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬

পাঠকের মতামত

Single Page Footer