উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ৮:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হচ্ছেন মহেশখালীর কৃতি শিক্ষার্থী ফাতেমা তাসনিম জুমা। তিনি “মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন” বিষয়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডাকসুর আসন্ন নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে অংশ নিচ্ছেন তিনি। সংগঠন সূত্রে জানা গেছে, ফাতেমা তাসনিম জুমা দীর্ঘদিন ধরে ঢাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলনের একজন লড়াকু সৈনিক হিসেবে সক্রিয় রয়েছেন। সাহসী নারী নেতৃত্ব হিসেবে তার পরিচিতি রয়েছে শিক্ষাঙ্গনে।

বর্তমানে তিনি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। মহেশখালীর এই কৃতি কন্যা তার মেধা ও নেতৃত্বগুণ দিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন।

শিক্ষাঙ্গনে স্বচ্ছতা, গণতন্ত্র ও মুক্তচিন্তার চর্চা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ফাতেমা তাসনিম জুমা।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer