প্রকাশিত: ২৫/০২/২০১৭ ১:৪৭ পিএম , আপডেট: ২৫/০২/২০১৭ ২:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শনিবার সকাল
১১ টায় কুতুপালং রেজিস্টার্ড ও আন রেজিস্টার্ড রোহিঙ্গা টাল এবং কুতুপালং কমিউনিটি ক্লিনিক (চিকিৎসা কেন্দ্র)
পরিদর্শন করেন। এ সময় সম্প্রতি মিয়ানমার থেকে এসে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শোনেন। নির্যাতিত রোহিঙ্গাদের বর্তমান জীবনমান, পারিপার্শিক পরিবেশ, সাস্থ্য সেবা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে নেন। পাশাপাশি মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে আলাপ করেন। বেলা ১২ টার দিকে তিনি কুতুপালং বস্তি থেকে বের হয়ে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় উখিয়া উপজেলাসহকারী কমিশনার (ভুমি) নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প ও বস্তি পরিদর্শন শেষে কক্সবাজারে গিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করা করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer