প্রকাশিত: ২২/০৭/২০২২ ৯:১২ পিএম

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে থামিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই স্কুলছাত্রী উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একেএনসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হরিণমারা গ্রামে
অই স্কুলছাত্রীর বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন খবর পেয়ে উখিয়ার ইউএনও ইমরান হোসাইন সজীব তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান।

সত্যতা নিশ্চিতের পর তিনি তাৎক্ষণিক ওই স্কুলছাত্রীর পরিবারকে বিয়ে বন্ধের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে উখিয়ার ইউএনও সজিব বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা প্রশাসন। স্কুলছাত্রীর বিয়ে বন্ধের পাশাপাশি অই ছাত্রীকে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

জানা গেছে, জন্ম নিবন্ধন অনুযায়ী অই স্কুলছাত্রীর বয়স ১৬ বছর ১০ মাস। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা অই ছাত্রীর বিয়ের খবর পেয়ে প্রশাসনকে অবহিত করে।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। উখিয়ায় সাম্প্রতিক সময়ে আইন অমান্য করে বাল্য বিবাহের প্রবণতা বেড়েছে। আশা করছি বাল্য বিবাহে বন্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা এভাবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা বেসরকারি একটি উন্নয়ন সংস্থার সাম্প্রতিক সময়ের জরিপ বলছে, করোনা মহামারীর অস্থিরতায় গত দুই বছরে উখিয়ায় বাল্যবিয়ে বেড়েছে ৭৫ শতাংশ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...