ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২১ ১০:১০ এএম , আপডেট: ১১/১২/২০২৪ ২:৫৬ পিএম

ব্রিগেডিয়ার জেনারেল পদবিতে পদোন্নতি পেলেন কর্ণেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বিজিবিএমএস, এএফডব্লিসি, পিএসসি। তিনি মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ডটেকনোলজীতে সিনিয়র প্রশিক্ষক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সায়েম ১৯৭৩ সালের ১ নভেম্বর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ হতে এসএসসি এবং এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) বিভাগে ডিগ্রী প্রাপ্ত হন এবং সফলতার সাথে প্রথম স্থান লাভ করেন। তিনি মাষ্টার্স অব মিলিটারী সায়েন্স এবং মাষ্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেসনে ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল হতে এমফিল ডিগ্রী (সম্মান) অর্জন করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং বাংলাদেশ মিলিটারী একাডেমিতে প্রশিক্ষণ শেষে ১৯৯৫ সালে ১৬ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে সফলতার সাথে প্রশিক্ষণ লাভ করেন। চাকুরী জীবনে ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশস ব্রিগেড এর অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনােলজি এর কর্ণেল ষ্টাপ হিসাবে দায়িত্বরত রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সায়েম পেশাগতভাবে অত্যন্ত চৌকস, পেশাদার একজন দক্ষ সেনা অফিসার হিসাবে পরিচিতি লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল সায়েম ডেপুটেশনে আপারেশন কুয়েত পূর্ণগঠন এর অধীনে একটি কন্টিজেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

চাকুরী জীবনে দেশে বিদেশে উল্যেখযোগ্য সংখ্যক সেনাপ্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং প্রশংসনিয় মানের ফলাফল অর্জন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কোর্স এবং ন্যশনাল ডিফেন্স কলেজ হতে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। এছাড়া দেশের সকল সেনা প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র হতে দুইটি উচ্চতর সামরিক প্রশিক্ষণ লাভ করেন। ব্যক্তিগত জীবনে ব্রিগেডিয়ার জেনারেল সায়েম, স্ত্রী সাবরিনা ইফফাত এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি চকরিয়া পৌরসভা নিবাসী আলহাজ্ব মাষ্টার আহমদ কবির ও মরহুমা খালেদা খানমের একমাত্র পুত্র সন্তান। আলহাজ্ব মাষ্টার আহমদ কবির চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এক নাগাড়ে ৩৪ বৎসর সততা ও ন্যায় নিষ্টার সাথে শিক্ষকতা করেন। তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন নিবাসী প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এইচ সালাউদ্দিন মাহমুদ ও সেনোয়ারা পারভীন এর দ্বিতীয় জামাতা।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer