

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) গত দুই মাসে তথা চলতি বছরের ৩আগষ্ট থেকে ৫অক্টোবর পর্যন্ত নিজেদের দায়িত্বপুর্ণ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশী-বিদেশী অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। ব্যাটালিয়নটির আওতাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবন জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করেছেন বলে জানাগেছে। এসআরবি সুত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি সদস্যরা দায়িত্বপুর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৯লাখ ৮৭হাজার পিচ ইয়াবা, ৩কেজি ক্রিস্টাল (আইস), সাড়ে ৩০কেজি গাঁজা, ৫০বোতল ফেন্সিডিল, ১টি বিদেশী এসএমজি, ১টি এলজি, ১টি ওয়ান গুটারগান, ৩৪২রাইন্ড তাজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি ৪৬জন অপহরণের শিকার ও পাচারকৃত ভিকটিমকে উদ্ধার করেন। উক্ত সময়ে পৃথকভাবে পরিচালিত ১২১টি অভিযানে এসআরবির সদস্যরা সর্বমোট ১৬১জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিনিয়ত দেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। সরকারের নির্দেশিত মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ দায়িত্বপুর্ণ এলাকায় আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানাগেছে।
এসআরবির আইন এবং মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক মাদক ও অস্ত্র উদ্ধার এবং আসামি আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র, মাদক ও অপহরণের মত অপরাধ নির্মূলে এসআরবি-১৫ এর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যহত থাকবে। অপরাধীরা যে স্তরেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর বলে এসআরবির আইন এবং মিডিয়া বিভাগের সহকারী পরিচালক জানিয়েছেন।

পাঠকের মতামত