উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/১০/২০২৬ ২:১০ পিএম , আপডেট: ০৪/১০/২০২৬ ২:১৬ পিএম

গ্যাস না পেয়ে কক্সবাজারের লিংকরোডে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ফয়েজ পেট্রোল পাম্পের সামনে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন অটোরিকশা চালকরা।

চালকদের অভিযোগ, গ্যাসের জন্য পাম্পে আসলেও প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে ক্ষোভে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের ফলে লিংকরোড এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রী ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...