এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ০৪/১০/২০২৬ ১২:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার দক্ষিণ স্টেশন যাত্রা শুরু করেছে নতুন প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান কোর্টবাজার ইনফরমেশন টেকনোলজি (CBIT)। প্রতিষ্ঠানটি কম্পিউটার ও সিকিউরিটি সেলস, কম্পিউটার ও হার্ডওয়্যার সার্ভিসিং, প্রিন্টিং ও কম্পোজ, অনলাইন সেবা এবং ডিজাইন ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন সুবিধা দেবে।

প্রতিষ্টানের পক্ষ থেকে জানানো হয়েছে,  ডেস্কটপ, ল্যাপটপ ও কম্পিউটার মনিটর বিক্রির পাশাপাশি কম্পিউটার ও ল্যাপটপ রিপেয়ারিং, প্রিন্টার সার্ভিসিং, সফটওয়্যার ইনস্টলেশন, ভাইরাস ও ম্যালওয়্যার রিমুভ, হার্ডওয়্যার আপগ্রেড ও ডাটা রিকভারির মতো সেবা এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে। এছাড়া A4, Legal ও A3 সাইজের প্রিন্ট, ফটোকপি, স্ক্যান, লেমিনেশন, বাংলা-ইংরেজি টাইপিং, আবেদনপত্র ও সিভি তৈরি, ডাটা এন্ট্রি এবং PDF ফরম্যাটিংয়ের সুবিধাও থাকছে। অনলাইন সেবার আওতায় সরকারি-বেসরকারি চাকরির আবেদন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন, বিভিন্ন অনলাইন ফরম পূরণ, পাসপোর্ট আবেদন ও ট্র্যাকিং, জন্মনিবন্ধন, ভোটার আইডি ও এনআইডি সংক্রান্ত সেবা, ইউটিলিটি বিল পেমেন্ট এবং বিমান, ট্রেন ও বাসের অনলাইন টিকিটের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও পোস্টার ডিজাইন, ডিজিটাল কার্ড ও আইডি কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ও লোগো ডিজাইন, পাসপোর্ট সাইজ ছবি ও ফটো প্রিন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ডিজাইনের সেবাও থাকছে।

প্রতিষ্ঠানের পরিচালক ইমরান জানান, আধুনিক প্রযুক্তিসেবা সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় তরুণদের কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

পাঠকের মতামত

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...

সেন্টমার্টিনের কাছে মালয়েশিয়াগামী বোট থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১ পাচারকারী

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ...