উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০৯/২০২২ ৬:৩৯ পিএম , আপডেট: ০১/০৯/২০২২ ৬:৪০ পিএম

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও কক্সবাজার আর্ট ক্লাবের যৌথ আয়োজনে “আঁরা রোহিঙ্গা” অর্থাৎ “আমরা রোহিঙ্গা” শিরোনামে দুই সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ শুরু হয়েছে। দশজন রোহিঙ্গা শরণার্থীর তোলা ছবিতে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের জীবন উঠে এসেছে এই প্রদর্শনীতে। রোহিঙ্গাটোগ্রাফার ম্যাগাজিনের উপর ভিত্তি করে আয়োজিত এই প্রদর্শনী তুলে ধরে শরণার্থীদের ব্যক্তিগত জীবন, যারা পাঁচ বছর আগে মিয়ানমারের সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

বাংলাদেশে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাউ বলেন, “এই রোহিঙ্গা তরুণদের ছবিগুলো শৈল্পিকভাবে তাদের স্মৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার মাধ্যমে তাদের জীবনের গল্প বলে। এই প্রদর্শনীতে আমরা আরও দেখতে পাই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের বাস্তুচ্যুতির ছবি, যে স্মৃতি তাঁদের অনুপ্রেরণা দিয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে।”

ডেভিড পালাজন এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আমেনা খাতুনের কিউরেশনে তৈরি এই প্রদর্শনীতে ৫০টি ছবির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের স্মৃতি, আশা, স্বপ্ন, বিশ্বাস, সৌন্দর্য, দক্ষতা, শোক, ক্ষতি ও ভালবাসার চিত্র দেখা যায়। উপরন্তু, মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ থেকে ১১টি ছবি প্রদর্শিত হচ্ছে এখানে, যার মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশী মানুষদের শরণার্থী জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ৫০ শতাংশের বেশি তরুণ। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সীমিত সুযোগ নিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে জীবন যাপন করছে তারা। শরণার্থী শিবিরের কঠিন জীবনে শিল্প ও ফটোগ্রাফিকে তারা বেছে নিয়েছে গঠনমূলকভাবে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করার জন্য। ছবি আঁকা বা ছবি তোলার মাধ্যমে তারা তাদের সংস্কৃতি ও ইতিহাসকেও বাঁচিয়ে রাখছে, কারণ তাদের কাজের মাধ্যমে বেশিরভাগ সময়ই তাদের সম্প্রদায়ের দৈনন্দিন জীবন উঠে আসে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে কিছু রোহিঙ্গা শরণার্থী ফটোগ্রাফার উপস্থিত ছিলেন এবং দর্শকরা তাঁদের জীবন সম্পর্কে জানার সুযোগ পেয়েছিলেন। “আঁরা রোহিঙ্গা” প্রদর্শনীটি ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে চলবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বাস্তুচ্যুত রোহিঙ্গা

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...