প্রকাশিত: ১৩/১১/২০১৯ ৬:৪২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে মানিকগঞ্জে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে রোহিঙ্গা নারীর স্বামী পরিচয়দানকারী রেজাউল করিম ও সনাক্তকারী আইনজীবী মোঃ মনোয়ার হোসেনকে।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে জান্নাত আক্তার নামের এক নারী পাসপোর্ট করতে আসেন। তার আবেদনে স্বামীর নাম দেয়া হয় রেজাউল কারিম এবং পিতা আব্দুল হাই। সাটুরিয়া উপজেলার ২নং দিঘলীয়া ইউনিয়নের বেংরোই গ্রামে তাদের বাড়ি। আর জান্নাতের জন্ম দেখানো হয়েছে ২০০০ সালের ১০ই জুন।

তিনি আরও জানান, ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে রোহিঙ্গা শরনার্থীদের নিবন্ধিত সার্ভারে অনুসন্ধান করেন। এতে দেখা যায় পাসপোর্টের জন্য আবেদকারী জান্নাত আক্তার আসলে রোহিঙ্গা নারী। তার প্রকৃত নাম আসমা, পিতা সিরাজুল হক। রোহিঙ্গা নিবন্ধিত নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। জান্নাত নামে পাসপোর্ট করতে আসা আসমার জন্ম ৫ই জানুয়ারি ২০০১। আসমা ২০১৭ সালের ১০ই অক্টোবর টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হয়।

পরে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রোহিঙ্গা নারী ও তার স্বামী পরিচয়দানকারী রেজাউল কারিম এবং সনাক্তকারী আইনজীবী মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...