ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৯/২০২২ ৯:১৩ এএম

মিয়ানমারের দক্ষিণ উপকূলে একটি নৌকা থেকে আটক ৬৫ জন রোহিঙ্গার মধ্যে সাত জন ক্ষুধা, তৃষ্ণা ও প্রচণ্ড রোদে মারা গেছে। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পিয়াপন শহরতলীর কাছে একটি নৌকা আটক করে।

পত্রিকাটি বলেছে, ‘চারজন পাচারকারী এবং পাচারের শিকার ৬৫ জন বাঙালিকে আটক করা হয়েছে। তিনজন পুরুষ এবং চারজন মহিলা পরে খারাপ আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মারা গেছেন।’

গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, আরও ছয় জন রোহিঙ্গা অসুস্থ হয়ে পড়ায় তারা এখনও চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে শিকার করে না মিয়ানমার কর্তৃপক্ষ। ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়নমারের সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সূত্র রাইজিংবিডি

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বাস্তুচ্যুত রোহিঙ্গা

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...