প্রকাশিত: ১৫/১১/২০১৭ ৫:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৫ এএম

নিউজ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বুধবার মিয়ানমারে পৌঁছেছেন। দেশটির সহিংসতাপূর্ণ রাখাইন রাজ্যের ব্যাপারে বেসামরিক নেতা অং সান সু চি এবং সেনা প্রধানকে চাপ দেয়াই তার এ সফরের লক্ষ্য। খবর এএফপি’র।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন চালানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একদিনের এ সফরে এলেন। সামরিক দমন-পীড়নের কারণে গত আগস্ট মাসের শেষের দিক থেকে এ পর্যন্ত ৬ লাখেরও বেশী রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক নৃশংসতা চালানোকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছে। তবে মিয়ানমারে সামরিক বাহিনী জোর দিয়ে জানায়, তারা কেবলমাত্র রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করেই অভিযান চালায়। এ সফরের প্রাক্কালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা জানান, সফরকালে টিলারসন প্রথমে মিয়ানমারের সেনা কমান্ডার-ইন-চিফ মিন অং হলাংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি এ সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয়ার এবং এ নৃশংসতার ‘সঠিক তদন্ত’ করার আহবান জানাবেন।
এরপর তিনি নোবেল বিজয়ী নেত্রী সু চি’র সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ সময় টিলারসন সামরিক নিষেধাজ্ঞা আরোপের কোনো হুমকি দেবেন কিনা সে ব্যাপারে ওই কর্মকর্তা কোন মন্তব্য করেননি।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...