প্রকাশিত: ২০/০২/২০২০ ১:৪৬ পিএম

শফিক আজাদ::


উখিয়ায় ফিল্ম স্টাইলে দিন দুপুরে সদর স্টেশন থেকে হামিদা আকতার(১৮) নামের এক কলেজ ছাত্রীকে আপহরণ করেছে। অপহৃত কলেজ ছাত্রী উখিয়া নুরুল ইসলামী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী এবং জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া গ্রামের নুরুল আলমের একমাত্র মেয়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই অপহরণের ঘটনাটি ঘটে। এ ঘটনার অপহৃত কলেজ ছাত্রীর পিতা নুরুল আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

অপহৃত কলেজছাত্রী বান্ধবী শাবনুর (১৮) ও ছালেহা আকতার (১৮) বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া দক্ষিণ স্টেশনের কপি হাউজে বসে তারা ৩ বান্ধবী চা পান করছিল, এসময় হঠাৎ তাদের ক্লাসের ছাত্র ইমরান হোসেন বাপ্পী (১৯) সিএনজি যোগে এসে তাকে টানা হেচড়া করে গাড়ীতে তুলে উত্তর দিকে নিয়ে যায়। তারা বিষয়টি দ্রুত তার পরিবার জানালে তারা থানায় আশ্রয় নেয়।

অপহৃত কলেজ ছাত্রীর পিতা নুরুল আলম বলেন, আমার মেয়ে কলেজে আসা-যাওয়ার সময় বখাটে বাপ্পী নামের ছেলেটি তাকে বিরক্ত করত। বিষয়টি সে আমাকে জানানোর পর আমি নিজে মেয়েকে কলেজে পৌছে দিতাম, কিন্তু বুধবার ব্যক্তিগত কাজ থাকার কারনে ক্লাসের অন্যান্য বান্ধবীতে সাথে মেয়ে কলেজে আসে। কলেজের সামনে কপি হাউজ থেকে তাকে বাপ্পীসহ কয়েক বখাটে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সে আরো বলেন, তার মেয়ের কোন দুষ নেই, কারণ সে এখনো মোবাইল ফোন ব্যবহার করেনা। দ্রুত মেয়েকে উদ্ধার করতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সে জানিয়েছেন।

উখিয়া থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাত কর্মকার বলেন, কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...