উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ৯:১৮ এএম

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তার স্বামী একই আসনের সাবেক সংসদ আব্দুর রহমান বদি।

রোববার (৫ মে) উখিয়া উপজেলার মরিচ্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২০২৪ এর প্রিজাইডিং অফিসার ও উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, ৫ মে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ছিল। এই নির্বাচনে বর্তমান উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সর্বোচ্চ ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী ছিলেন বদির স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার। তিনি পেয়েছে ৩ ভোট।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল করিম জানিয়েছেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে তিনি বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের নাম প্রস্তাব করেন। অপর দিকে দাতা সদস্য সাইফুর রহিম শাহীন সাবেক এমপি আব্দুর রহমান বদির নাম প্রস্তাব করেন। মোট ৯ ভোটের মধ্যে আব্দুর রহমান বদি ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন হবে ও শিক্ষার মান বৃদ্ধি পাবে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...