ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ৯:০৩ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক স্থানে দুই রোহিঙ্গা যুবককে গুলি ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উখিয়ার এক্সটেনশন–৪ ক্যাম্পে ও ঘোনারপাড়া ক্যাম্পের এম–১৯ ব্লকে ঘটনা দুটি ঘটে।

নিহতেরা হলেন কুতুপালং ক্যাম্প-৪ এর জি/০৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে জাফর আহমেদ (৩৭) ও ক্যাম্প-১৯ এর ডি-১৪ ব্লকের নুর সালামের ছলে নুর কালাম (২৯)।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইকবাল জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার এক্সটেনশন–৪ ক্যাম্পের এফ–ব্লকে দ্বিতীয় স্ত্রীর বাসায় যান জাফর আহম্মদ। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) ১০–১২ জন সদস্য তাঁকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পাশের এক্সটেনশন–২০ ক্যাম্পের বি–ব্লকের কাঁটাতারের বাইরে নিয়ে প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, একই দিন সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম–১৯ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে নূর কামাল (২৯) নামের এক রোহিঙ্গাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, জাফর আহম্মদ আরএসও এর সক্রিয় সদস্য। আরসার সদস্যরা তাঁকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি ও গলাকেটে হত্যা করে। এর আগে সকালে নুর কালাম নামের শিবিরের সাধারণ রোহিঙ্গাকে গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা।

সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...