প্রকাশিত: ০৬/০১/২০২০ ১:২৪ পিএম

অবশেষে ঢাকার বুকে পা রাখলেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ড্রাফটে প্রথম ডাকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাঁকে নিয়ে নেওয়ার কিছুদিন পরই ক্রিস গেইলের জন্ম দেয় বিতর্কের। তাঁর নাম কিভাবে ড্রাফটে গেল, তা নিজেও জানেন না বলে বিস্ময় প্রকাশ করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। যা বিস্মিত করে সবাইকেই। পরে অবশ্য দুই পক্ষের যোগাযোগে ফায়সালা হওয়ার পর জানা যায় বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকে দেখা যাবে গেইলকে।

এই ক্যারিবীয় ওপেনার আসার আগেই প্রথম দল হিসেবে শেষ চারে পা রেখেছে তারা। প্লে-অফের আগে বাকি আরো দুই ম্যাচ। এতে তাদের লক্ষ্য নিশ্চিতভাবেই পয়েন্ট তালিকার এক ও দুইয়ের মধ্যে থাকার। সে ক্ষেত্রে এই দুই দলের মধ্যে হতে যাওয়া প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ আছে তাদের। এই লক্ষ্যে ক্যারিবীয় ব্যাটিং গ্রেটকেও পেতে যাচ্ছে মাহমুদ উল্লাহর দল। এর আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা গেইল বিপিএল ইতিহাসের সফলতম বিদেশি ব্যাটসম্যানও। ৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে ১,৩৩৮ রান করা গেইলের সেঞ্চুরির রেকর্ডে অবশ্য সমকক্ষ নেই কেউই। আসরের ইতিহাসে পাঁচটি সেঞ্চুরি করেছেন শুধুই তিনি

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer