প্রকাশিত: ০২/০১/২০২০ ১০:২২ এএম

রামুতে শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারের তিনজন যাত্রী নিহত হয়েছে। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘কক্সবাজার থেকে ঢাকামুখি একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহন চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে ২ জন প্রাণ হারিয়েছে। এসময় আরো দুইজনকে প্রথমে রামু হাসপাতাল পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শ্যামলী পরিবহনের চালক পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে’।

কক্সবাজার সদর জেলা হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ কনস্টেবল নুর উদ্দিন জানিয়েছেন, ‘রামু সড়ক দুর্ঘটনায় আহতবস্থায় চট্টগ্রাম শহরের পশ্চিম নাসিরাবাদ এলাকার মুকবুল আহমদের ছেলে জামাল উদ্দিনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার মৃতদেহ এখন হাসপাতালের মর্গে রয়েছে’।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানিয়েছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এসময় প্রাইভেট কারের ছাদ কেটে ভিতর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্যামলী পরিবহনের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে’।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...