প্রকাশিত: ২০/১১/২০১৯ ৬:১৮ পিএম

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান। উইকেটে আহামরি কোন ব্যাটসম্যান ছিলেন না। দুজনই টেল এন্ডার। পাকিস্তানের মারমার কাটকাট পেসের সামনে তাদের ব্যাটে জয় দেখা হয়ত ধৃষ্টতারই শামিল কিন্তু খেলাটি যেহেতু ক্রিকেট সেহেতু ভরসা না করারও কোন কারণই ছিল না। যা হোক, ৫ বলে এল ৩ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৫। স্ট্রাইকে থাকা সিদ্ধার্থ দেশাই আমাদ বাটের ওই বলে নিতে পারলেন মাত্র ১টি রান। মাঠের প্রতিটি এন্ড থেকে দৌঁড়ে স্ট্যাম্প তুলে বিজয়উল্লাস শুরু করে দিল পাকিস্তান।

ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমি ফাইানালে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত। আর ভারতের বিপক্ষে ৩ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নিশ্চিত করল রোহাইল নাজির ও তার দল। রোহাইলদের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য ছুঁতে নেমে রবি শরথ ও তার গুটিয়ে গেল ২৬৪ রানে। আগামি ২৩ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ অথবা আফগানিস্তান।

বুধবার (২০ নভেম্বর) শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার ওমর বিন ইউসুফের ৬৬, সাইফ বাদারের অপরাজিত ৪৭ ও হায়দার আলীর ৪৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

ভারতের হয়ে শিভাম মাভি, সৌরভ দুবে, রৃত্তিক সোকিন ২টি করে ও সিদ্ধার্থ দেশাই ১টি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২৬৮ রারে লক্ষ্যে খেলতে নেমে পাক পেস ও স্পিন ঘূর্ণিতে নাকাল হয় ভারতের ব্যাটিং বিভাগ। সানভির সিংয়ের ৭৬ রানের ইনিংসটি বাদ দিলে বলার মত কোন স্কোরই নেই! নেই কোন জুটিও। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রানের ইনিংসটি এসেছে অধিনায়ক রবি শরথ এর ব্যাট থেকে। ৪৩ বল খেলে ৬টি চার ও একটি ৬’র মারে তিনি এ সংগ্রহ পেয়েছেন।

এদিকে পাকিস্তানের হয়ে বল হাতে মোহাম্মদ হাসনাইন, সাইফ বাদার ২টি করে এবং উমর খান ও আমাদ বাট ১টি করে উইকেট নিয়েছেন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer