প্রকাশিত: ০৬/১০/২০১৯ ১০:৪৮ এএম

ক্যাসিনোকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে র‍্যাব। এ সময় তার সহযোগী ক্যাসিনো আরমানকেও আটক করা হয়।

রোববার (৬ অক্টোবর) ভোর ৫ টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারওয়ার বিন কাশেম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তাদের
আটক করা হয়।

অভিযোগ আছে, রাজধানীর ক্লাবপাড়ায় ক্যাসিনো ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি।

র‍্যাব-পুলিশ সূত্রে বলছে, ক্যাসিনোকাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারাই সম্রাটের নাম বলছেন।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে লাপাত্তা হয়ে যান যুবলীগের ঢাকা দক্ষিণের এই সভাপতি। তাকে না পেলেও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেন তার ডান হাত হিসেবে পরিচিত রাজধানীর ইয়ংমেন্স ক্লাব মালিক ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...