প্রকাশিত: ২৯/০৮/২০১৯ ১০:০৫ এএম
রোহিঙ্গা সেবায় নিয়োজিত বিভিন্ন এনজিও সংস্থার লোগো

কায়সার হামিদ মানিক,উখিয়া::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি মোহাম্মদ নুর। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। জানা গেছে, মোহাম্মদ নুর পালংখালীে শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি। সে চাকমার কুল ক্যাম্পকে ঘিরে নানা রকম অপকর্মে জড়িত বলে জানা গেছে। সে ক্যাম্পে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নানা রকম অপকর্ম লিপ্ত রয়েছে। তার কাছে রয়েছে অবৈধ অস্ত্র।
উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম এর ছেলে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম জয় এবং খুনি মামলার সাজা প্রাপ্ত ফেরারি আসামী বার্মায়া আনিসের ছেলে রাশেদেুল আমিনের এজেন্ট হিসেবে কাজ করে আসছিলো দীর্ঘদিন ধরে। মোহাম্মদ নুর তাদের নেতৃত্বে চাকমার কুল ক্যাম্পে ইয়াবা ব্যবসা সহ নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
উখিয়া থানার ওসি আবুল মনসুর ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...