প্রকাশিত: ০১/০৮/২০১৯ ৮:২৩ পিএম , আপডেট: ০১/০৮/২০১৯ ৮:২৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশি নাগরিকের জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরী আটক হয়েছে। এ সময় তার সাজানো বাবা-মাকেও আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটক বাকি দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মোখলেছুর রহমান (৫০) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামের লিপা বেগম (৩৮)।

মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। তবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া জন্মসনদে মরিজানের নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী।

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বলেন, দুপুরে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কাছে আসে ওই রোহিঙ্গা কিশোরী।

তার সঙ্গে কথা বলার সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে রোহিঙ্গা নাগরিক। পাসপোর্ট করার সময় যেন আমরা সন্দেহ না করি সেজন্য সাজানো বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছে। পরে তাদের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer