উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ৮:৪৫ এএম , আপডেট: ২৬/০৮/২০২৬ ৮:৪৫ এএম

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাটের পাশে মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার সদর-টেকনাফগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাবেদ (২১) চট্টগ্রামের সাতকানিয়া থানার কেঁওছিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত মো. তানভীর (২০) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া থেকে তিন বন্ধু কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। পরে মঙ্গলবার দুপুরে তারা মোটরসাইকেলযোগে টেকনাফের দিকে যাচ্ছিলেন। মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকায় পৌঁছালে একটি নাম্বারবিহীন মোটরসাইকেলকে ঢাকা মেট্রো-গ-১৩-৬৪৫০ নম্বরের একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জাবেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী তানভীর গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer