প্রকাশিত: ২৯/০৭/২০১৯ ৬:২৭ পিএম

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রবিবার চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী আরেকজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে।

তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে আখাউড়া বর্ডার দিয়ে ভারতে ঢুকেছে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ওই চারজন কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে জলপাইগুড়ি রোড স্টেশন নামে সেখান থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়।

রেল পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রশ্নের উত্তর দেওয়ার সময় তারা জানান কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে ছিলেন এবং সেখান থেকে কুমিল্লা আসেন এবং আখাউড়া বর্ডার দিয়ে ভারতে ঢোকেন। তারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করছিল।

আটককৃতদের নাম মোহাম্মদ রফিক, তার স্ত্রী আনোয়ারা বেগম এবং তাদের আত্মীয় দিলবার বেগম এবং ১৬ বছরের একটি মেয়ে।

একটি সূত্র জানায়, তাদের কাছে আমরা ইউনাইটেড হাই কমিশনের ফর রেফুজিস এর কার্ড পেয়েছি। তারা সবাই মিয়ানমারের বাসিন্দা কিন্তু সেই কার্ডগুলোর বৈধতা নেই। তাই তাদেরকে ফরেনার্স এ্যাক্টে আটকানো হয়েছে।

এক অফিসার বলেন, কোনো বৈধ কাগজপত্র ছাড়া তারা কিভাবে আখাউড়া বর্ডার দিয়ে ভারতে ঢুকলেন তা তদন্তকারী অফিসাররা বোঝার চেষ্টা করছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...