প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ১০:০৩ এএম

coptarবান্দরবান প্রতিনিধি:: আকাশ সীমা লঙ্ঘন করে মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার বান্দরবান জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকটি ক্যাম্পের উপর দিয়ে মহড়া দিয়েছে।

বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে আলিকদমের বিজিবি’র ৫৭ ব্যাটালিয়ানের আওতায় থানছির দুর্গম এলাকায় হেলিকপ্টার মহড়া দেয়।

থানছির দুর্গম এলাকায় স্থাপিত বিজিবির বুলুপাড়া, ইয়ংরাই, পানঝিরি, হেডম্যান পাড়া সাপাছড়া ক্যাম্পের উপর দিয়ে খুব কাছ থেকে মহড়া দেয় মিয়ানমারের হেলিকপ্টারটি। এ ঘটনায় সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিজিবিকে সর্বোচ্চ সর্তকতায় রাখা হয়েছে।

বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। হেলিকপ্টারটি ওই এলাকায় নিয়োজিত বিজিবি’র ৫টি ক্যাম্পের উপর দিয়ে মহড়া দেয়। এঘটনায় বিজিবি সদর দপ্তর থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম আরো জানান, যে সব বিজিবি ক্যাম্পের উপর দিয়ে হেলিকপ্টারটি মহড়া দিয়েছে সেসব ক্যাম্প মিয়ানমারের খুব কাছে। ঘটনার পর থেকে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে থানছির বুলু পাড়া ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী ৬টি মর্টার শেল নিক্ষেপ করে। বিজিবি’র পক্ষ থেকেও দুটি মর্টার শেল নিক্ষেপ করে তার জবাব দেয়া হয়। তবে মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত মর্টার শেল বিজিবির হেলিপেডে আঘাত হানে। ওই ঘটনার ১৩ দিন পর বাংলাদেশের আকাশে হেলিকপ্টার মহড়া দেখায় মিয়ানমার সেনাবাহিনী।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...