ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ৯:৩৭ এএম , আপডেট: ০৪/০৩/২০২৬ ১১:৩৮ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় চলতি সপ্তাহের শেষ দিক থেকে রাস্তায় অর্ধেক প্রাইভেট গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

অর্ধেক প্রাইভেট গাড়ি বন্ধ করে দেওয়ার মাধ্যমে জ্বালানি বাঁচানো হবে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে জান্তা বলেছে, “আগামী শনিবার থেকে জোড় সংখ্যার লাইসেন্স প্লেটধারী গাড়িগুলো কেবল ক্যালেন্ডারের জোড় তারিখগুলোতে চলতে পারবে। আর বিজোড় সংখ্যার প্লেটধারী গাড়িগুলোর জন্য বরাদ্দ থাকবে বিজোড় তারিখগুলো।”

উদাহরণস্বরূপ যদি কোনো গাড়ির নম্বর প্লেট হয় ২, তাহলে এটি মাসের ২ তারিখে চলতে পারবে। আর যে গাড়ির নম্বর প্লেট ৩, সেটি মাসের ৩ তারিখে চলতে পারবে।

গত শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল ও ড্রোন ছুড়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটেছে। তারমধ্যে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যেখান দিয়ে বিশ্বে ২০ শতাংশ জ্বালানি তাদের গন্তব্যে পৌঁছায়।

বিবৃতিতে মিয়ানমারের জান্তা বলেছে, “বর্তমান বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সমুদ্রপথে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

চালকদের উদ্দেশ্যে জান্তা বলেছে, জ্বালানি নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে অবশ্যই নতুন নিয়ম মেনে চলতে হবে।

তবে বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্যাক্সি, কার্গো, জুরুরি পরিষেবার গাড়ি এবং ময়লার গাড়ি এ নিয়মের বাইরে থাকবে।

সুত্র: ঢাকা পোস্ট

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer