উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ৯:৫৫ এএম , আপডেট: ০৮/০৩/২০২৪ ৯:৫৮ এএম

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সিলেট অঞ্চলের জন্য ক্রেডিট অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: কারিতাস
অঞ্চল: সিলেট
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: কর্ম এলাকায় বাইসাইকেল চালানো বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল: হবিগঞ্জ, মৌলভীবাজার
বেতন: শিক্ষানবীশকালে সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্রাচ্যুইটি, ইন্স্যুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম এবং বৎসরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৪

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...

এইচএসসি পাসেই ব্র্যাক ওয়াশ প্রজেক্ট এ চাকরি, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সম্প্রতি তাদের ‘ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ...

ইএসডিওতে অফিস অ্যাসিস্ট্যান্ট (সাপোর্ট স্টাফ) পদে নিয়োগ,কর্মস্থল, উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Office ...
Single Page Footer