ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২২ ৯:২৩ এএম , আপডেট: ২০/০৮/২০২২ ৯:৩৭ এএম

গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও ক্লাব সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাজ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার আবদুল জলিলের ছেলে রেজাউল সরকার (৩১) ও তার স্ত্রী মোসা মুন্নি (২৭)।

পুলিশ জানায়, গাজীপুরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার আবদুল জলিলের ছেলে রেজাউল সরকার গত সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পূবাইল থানা এলাকাসহ আশাপাশ এলাকায় বিক্রি করে আসছেন।

গোপন সংবাদে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়ে।

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির জন্য দুই দিন আগে মুন্নির ছোট বোন পলাতক আসামি মোছা. ছমিরার কাছ থেকে সংগ্রহ করেছেন তারা। ওই ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...