প্রকাশিত: ১৮/০৫/২০২২ ৭:৫৪ এএম , আপডেট: ১৮/০৫/২০২২ ৭:৫৫ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে আরও ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৭ মে) রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

নিহত ৭ বছর বয়সী হাফিজুল ইসলাম উখিয়া ক্যাম্প-১, ডি/৪ ব্লকের বাসিন্দা আলী আহমদের ছেলে। এসপি নাইমুল হক জানান, ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ২ জনের মৃত্যু হয়। পরে রাতে আরও ১ জনের মত্যু হয়।

নুর আলমের স্ত্রী গ্যাসের চুলায় রান্না বসাতে গেলে সেখানে পাইপে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ছেলে ও বেড়াতে আসা লোকজন দগ্ধ হয়। তখন তাদের বসতঘরও পুড়ে যায়

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...