প্রকাশিত: ০৪/১১/২০২১ ৭:১৬ পিএম , আপডেট: ০৪/১১/২০২১ ৭:১৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে ইতোমধ্যে প্রশাসনের শক্ত অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে এব্যাপারে ভোটারদের সচেতন করতে একটি টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালিয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সন্জুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের দলটি বিভিন্ন ইউনিয়নের জনলোকারণ্য স্টেশনে মাইকে প্রচারণা চালিয়ে, ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে আহবান জানান। পাশাপাশি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।

এসময় গয়ালমারা স্টেশনে জনগণ জানান,কয়েকদিন আগে ভালুকিয়া হারুণ মার্কেটে ঘোড়া মার্কার প্রার্থীর প্রচারণা চালাতে বাধা দিয়ে চেয়ারম্যান খাইরুল আলম গায়ে পড়ে ঝগড়া করতে চাইলেও গয়ালমারা চাকবৈঠার মানুষ এতে জড়ায়নি।ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে অভিযোগ পাল্টা অভিযোগ উঠে। উপজেলা প্রশাসন কোন কোন প্রার্থীকে এব্যারে সতর্কও করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...