বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়

দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ১০:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পত্রিকার প্রধান কার্যালয়ে সম্পাদক এম. ওসমান গণির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সময় বদলেছে, বদলেছে পত্রিকার পাঠকদের চিন্তা-ভাবনা। পাঠকদের মনের খোরাক যোগাতে ব্যতিক্রম সংবাদ পরিবেশনে কাজ করছে দৈনিক আজকের কক্সবাজার বার্তা। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদের মাধ্যমে আমরা সমাজের পরিবর্তন আনার চেষ্টা করছি। লড়ছি অন্যায়-অবিচারের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “যাত্রার পর থেকে এই পত্রিকা কারও সাথে আপস করেনি। আপসহীন পত্রিকা হিসেবে গণমানুষের মনে স্থান করে নিয়েছে দৈনিক আজকের কক্সবাজার বার্তা।”

বার্তা প্রধান এম.এ আজিজ রাসেল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আজিম নিহাদ, মফস্বল সম্পাদক ইমরান হোসাইন ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রহিম রনি।

দিকনির্দেশনায় তারা বলেন, সমুদ্র শহর কক্সবাজার থেকে প্রায় ২০টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। তারমধ্যে ব্যতিক্রম দৈনিক আজকের কক্সবাজার বার্তা। আমরা গৎবাঁধা সংবাদের বিপরীতে ঘটনার ভেতরে গিয়ে রহস্য উন্মোচন করি। যাতে সমস্যা উদঘাটনের পাশাপাশি সমাধানের পথ বের হয়। আমাদের এই অদম্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সভায় মতামত তুলে ধরেন পত্রিকার প্রধান প্রতিবেদক সরওয়ার সাকিব, বিশেষ প্রতিবেদক এসএম রুবেল, সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দু রশিদ মানিক, সাজন বড়ুয়া সাজু, নিজস্ব প্রতিবেদক এন.এ সাগর, সাইদুর রহমান শিমুল, টেকনাফের নিজস্ব প্রতিবেদক রহমত উল্লাহ, উখিয়ার নিজস্ব প্রতিবেদক ইমরান আল মাহমুদ, চকরিয়া প্রতিনিধি কামাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ, লামা-আলীকদম প্রতিনিধি ইসমাঈলুল করিম, শিহাব আবরার ও ম্যানেজার জালাল উদ্দিন।

দৈনিক আজকের কক্সবাজার বার্তাকে গণমানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer