উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২২ ৯:৫২ এএম

অবাক করা কান্ড হলেও সত্য যে, মহেশখালীতে ৯ বছরের এক শিশু তার বিস্ময়কর ঐশিক মেধা শক্তি দিয়ে মাত্র ২৩ মাস সময়ে পবিত্র কুরআন শরীফের ৩০ পারা মুখস্ত করে পূর্ণাঙ্গ হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। সবচেয়ে কম বয়সের এই হাফেজের নাম মিফতাহুল করিম তামীম (৯)। সে মহেশখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক দৈনিক পূর্বকোণের সাদে মহেশখালী প্রতিনিধি মরহুম মাওঃ শফিকুল্লাহ খানের নাতি ও দৈনিক দেশবাংলা মহেশখালী প্রতিনিধি নুরুল করিম এর পুত্র এবং দৈনিক আজকের সংবাদ ও দৈনিক রূপালী সৈকত পত্রিকার স্টাফ রিপোর্টার বদরুন্নেছা সুখী’র একমাত্র পুত্র।

ছোট মহেশখালী মহিউস সুন্নাহ মাদ্রাসার ও হেফজখানার শিক্ষক হাফেজ মাওঃ মতিউর রহমান বলেন, মাত্র ৯ বছর বয়সী মিফতাহুল করিম তামীম এতো অল্প দিনে কোরআন শরিফ হেফজ করতে সক্ষম হওয়া আমরা নিজেরাও বিস্মিত। সে কোরআন শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও চমকপ্রদ ফলাফল করে চলেছে। তার মেধায় জাদুকরি শক্তি আছে। পড়া দেওয়ার সাথে সাথে সে মুখস্থ করে ফেলে। শিক্ষকরা ডাকার আগেই সে শিক্ষককে ডেকে পড়া মুখস্থ করার হাজিরা দেয়। চমৎকার সুশৃঙ্খল, অমায়িক ও মার্জিত হওয়ায় তার প্রতি সবার আকর্ষণটা ছিল আলাদা। সে ছিল সাধারণ ছাত্রদের চেয়ে ভিন্ন। অন্যান্য ছাত্র যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে, তাকে ওই সময়েও ঘুম থেকে উঠে পড়তে দেখেছি।
হাফেজ মিফতাহুল করিম তামীম’র পিতা সাংবাদিক নুরুল করিম জানান, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর তার জন্ম। তাকে হেফজখানায় ভর্তির মাত্র ২৩ মাসের ভেতরেই সে ৩০ পারা কোরআন হেফজ করেছে। তার বর্তমান বয়স ৯ বছর ২ মাস। গতকাল ১ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৪ টা ৪৫ মিনিটের সময় হেফজখানা থেকে তার শিক্ষক হাফেজ মাওলানা মতিউর রহমান তাকে ফোন করে জানান, তার ছেলে গতকাল ভোরেই ৩০ পারা কোরআন হেফজ সম্পন্ন করে পূর্ণাঙ্গ হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...