স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯/১১/২০২৫ ৮:৫৪ এএম

দীর্ঘ ২২ বছর পর ভারতের বিরুদ্ধে আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর ভারতের বিপক্ষে জেতেনি লাল-সবুজের দল। আজ ম্যাচের ১১ মিনিটে শেখ মোরছালিনের করা গোলই বাংলাদেশকে ১–০ ব্যবধানে জয় এনে দিল এশিয়ান কাপ বাছাইপর্বের পঞ্চম ম্যাচে।

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে পাঁচ ম্যাচ পর আবারও হাসি ফিরল বাংলাদেশের খেলোয়াড়দের মুখে। এর আগে গত জুনে একটি প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ভারতের আক্রমণের ধাক্কা সামলাতে সামলাতে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলেছে দৃঢ়তার সঙ্গে। দ্বিতীয়ার্ধে ভারতের চাপের মুখেও বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে পড়েনি।

বাছাইপর্বে প্রথম জয় এবং পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে আরও একটি ভালো ফলাফল দেখার আশা করা যেতেই পারে

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer